ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য

মিরপুরে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি বাসায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১টায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন (৪০), রওশন আরা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। এদের মধ্যে শিশুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব হোসেন জানান, প্রত্যেকের অবস্থায় আশঙ্কাজনক। তাদের প্রায় সবারই শ্বাসনালীতে ক্ষত রয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, ফায়ার সার্ভিসের মিরপুর বিভাগের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জানা যায়, মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের ১১ নম্বর রোডের ছয়তলা বাড়িটির গ্যাস সংযোগ মেরামত করার সময় লাইন পরীক্ষা করতে নিচতলার চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। এর পরই আগুন ধরে যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল

মিরপুরে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৭

আপডেট টাইম : ০৭:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১