বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী ১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিগত সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী কুড়িগ্রামে ভুটানের অর্থনৈতিক জোন নির্মাণের অগ্রগতি সংসদকে জানালেন প্রধানমন্ত্রী মরহুম মঞ্জুরুল আলম মজনু ছিলেন : পরিশ্রম, মেধা, সাহসী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উলিপুরে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইনের উপছে পড়া ভীড় ভোগান্তিতে মোটরবাইক চালক নওগাঁয় আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন – জেলা প্রশাসক আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘এমপিদের নির্বাচনী এলাকার ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া পরিদপ্তর থেকে চলতি অর্থ বছরে সংসদীয় আসনভিত্তিক যেসব ক্রীড়াসামগ্রী দেওয়া হবে, তার তালিকাও তৈরি করেছে।’

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-১ আসনের আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে সংসদ এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, প্রতিটি নির্বাচনী এলাকার জন্য ফুটবল ৭০টি, ভলিবল ১৫টি, ভলিবল নেট আটটি, ব্যাডমিন্টন র্যাকেট ১৬টি, ব্যাডমিন্টন সাটল কর্ক তিন বক্স, ব্যাডমিন্টন নেট তিনটি, হ্যান্ডবল (সাইজ-১) চারটি, হ্যান্ডবল (সাইজ-২) চারটি, দাবা সেট আটটি, ক্যারাম বোর্ড সেট দুটি, ক্রিকেট সেট তিনটি বরাদ্দ দেয়া হয়েছে।

মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে আন্তর্জাতিক মানের সাতটি ক্রিকেট স্টেডিয়াম আছে। এছাড়া কক্সবাজার, মানিকগঞ্জ, কুমিল্লা ও গাজীপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরমধ্যে কক্সবাজার, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলায় ফিজিবিলিটি স্ট্যাডি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি সম্পন্ন হলে স্টেডিয়াম তৈরির প্রকল্প গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com