ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সায়রা বানু

বিনোদন ডেস্ক : হাসপাতাল থেকে বাসায় ফিরলেন প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী ও বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। রোববার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে পিঙ্কভিলা ডটকম।

দিলীপ কুমার-সায়রা বানুর পারিবারিক বন্ধু এবং মুখপাত্র ফয়সাল ফারুকী পিটিআইকে বলেন, ‘সায়রাজিকে হিন্দুজা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এখন বাড়িতে বিশ্রামে রয়েছেন এবং ভালো আছেন। আপনারা সবাই দোয়া করবেন।’

গত ২৮ আগস্ট শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপজনিত সমস‌্যা নিয়ে হিন্দুজা হাসপাতালে ভর্তি হন সায়রা বানু। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১ সেপ্টেম্বর তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়। এ সময় ডা. নিতিন গোখলে টাইমস অব ইন্ডিয়াকে বলেছিলেন, ‘তিনি এখন ভালো আছেন।’

ছোটবেলা থেকেই দিলীপ কুমারের ভক্ত ছিলেন সায়রা বানু। ‘ঝুক গায়া আসমান’ সিনেমার সেটে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দিলীপ কুমার। বিয়ের সময় এই অভিনেতার বয়স ছিল ৪৪, অন্যদিকে সায়রা বানুর ২২ বছর।

গত ৭ জুলাই না ফেরার দেশে চলে যান কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুর আগে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বলিউডের ট্র্যাজিডি কিং। স্বামীর পাশে থেকে তার সেবা করেছেন সায়রা বানু। শেষ সময়েও হাসপাতালে দিলীপ কুমারের পাশে ছিলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সায়রা বানু

আপডেট টাইম : ০৫:২০:০০ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১