ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

যুক্তরাষ্ট্রে মিশা সওদাগর

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে চলে গেলেন মিশা সওদাগর। গত ৭ সেপ্টেম্বর ভালোভাবেই সেখানে পৌঁছেছেন বলে জানালেন তিনি।

মিশা দেশে থাকলেও আগে থেকেই তার স্ত্রী মিতা এবং দুই পুত্র সন্তান হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ওয়াইজ করণী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। মূলত স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করতে এই জনপ্রিয় খল-নায়কের যাওয়া। মিশা যুক্তরাষ্ট্রের নাগরিত্ব পেয়েছেন বলেও জানা গেছে। দেশে থাকলেও আসা যাওয়া চলে তাঁর।

সম্প্রতি শাহিন সুমন পরিচালিত তারকাবহুল ওয়েব সিরিজ ‘মাফিয়া’র শুটিংয়ে দেখা যায় শীর্ষ এই খল অভিনেতাকে।শুটিং শেষ করেই বিমানে ওঠেন।

মিশা সওদাগর বলেন, ‘পরিবারকে সময় দিতে কয়েক মাস আগে যাওয়ার কথা থাকলেও সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে যেতে পারিনি। শুটিংয়ের ব্যস্ততা আপাতত কম আর স্ত্রী ও সন্তানদের খুব বেশি মিস করছিলাম। তাই একটু ফাঁকা সময় পেয়ে চলে আসলাম তাদের কাছে। তাদের সঙ্গে এখানে খুব সুন্দর সময় কাটছে আমার। শান্তি লাগবে মনে।

তিনি আরও বলেন, ‘এবার অনেকদিন থাকার ইচ্ছে আছে। দেশে ফেরার খুব একটা তাড়া নেই। কমপক্ষে মাসখানেক তো থাকবোই। এবার ঢাকায় ফিরেই মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’, সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির কাজ করবো’ দুটি সিনেমার বাকি অংশের শুটিং শেষ করার ইচ্ছে আছে। এরমধ্যে বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ নিয়ে কথা হচ্ছে। সেগুলো চুড়ান্ত হলে তখন জানাতে পারবো আশা করি।

এখন পর্যন্ত মিশা সওদাগর আট শতাধিকের বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অতুলনীয় উচ্চতায়। কয়েক বছর ধরে এ অভিনেতার সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে। বর্তমানেও তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। আমেরিকা থেকে দেশে ফিরেই চলচ্চিত্রের কাজে নিয়মিত হবেন। তিনি পরপর দুবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। এখন সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

১৯৮৬ সালে, বিএফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। তখন তার বয়স ছিল ২০ বছর। তার তিন বছরের মাথায় পরিচালক ছটকু আহম্মেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। তবে এ চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেন এ অভিনেতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

যুক্তরাষ্ট্রে মিশা সওদাগর

আপডেট টাইম : ০১:৪৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১