ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক

কাহারোল উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেলো ২ শিশুর

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বকশীডাঙ্গার পাশ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো—কাহারোল উপজেলার বকশীডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে মারুফা বেগম (১১) এবং বিরল উপজেলার গোবিন্দপুর গ্রামের শরিফউদ্দীনের ছেলে শামীম হোসেন (৮)। তারা সম্পর্কে খালা-ভাগিনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মারুফা ও শামীম বাড়ির পাশের পুনর্ভবা নদীতে গোসল করতে যায়। এ সময় পানিতে তলিয়ে যায় তারা। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। মাছ ধরার জাল পানিতে ফেলে তাদেরকে উদ্ধার করা হয়। পরে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কাহারোল থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন

কাহারোল উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেলো ২ শিশুর

আপডেট টাইম : ১০:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১