ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কাহারোল উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেলো ২ শিশুর

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বকশীডাঙ্গার পাশ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো—কাহারোল উপজেলার বকশীডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে মারুফা বেগম (১১) এবং বিরল উপজেলার গোবিন্দপুর গ্রামের শরিফউদ্দীনের ছেলে শামীম হোসেন (৮)। তারা সম্পর্কে খালা-ভাগিনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মারুফা ও শামীম বাড়ির পাশের পুনর্ভবা নদীতে গোসল করতে যায়। এ সময় পানিতে তলিয়ে যায় তারা। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। মাছ ধরার জাল পানিতে ফেলে তাদেরকে উদ্ধার করা হয়। পরে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কাহারোল থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কাহারোল উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেলো ২ শিশুর

আপডেট টাইম : ১০:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১