ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

যশোরে লাঠির আঘাতে এক যুবক নিহত

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলায় শেওলা বিক্রি নিয়ে কথাকাটাকাটির জের ধরে লাঠির আঘাতে বিকাশ বিশ্বাস (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে তার মৃত্যু হয়।

বিকাশ বিশ্বাস ওই গ্রামের দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন।

হরিহরনগর ইউনিয়ন পরিষদের সদস্য মোসলেম আলী গাজীসহ নিহতের পরিবার জানান, বিকাশের তেঁতুলিয়া মোড়ে চা দোকান রয়েছে। তার বড় ভাই রবিন বিশ্বাসের মাছের ঘের আছে। মাছের খাদ্য হিসেবে শেওলা কিনে ঘেরে দেন রবিন। গত বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তেঁতুলিয়া মোড়ে শেওলার দর নিয়ে একই গ্রামের আলমগীর হোসেনের সঙ্গে রবিনের বাকবিতণ্ডা হয। এ সময় বিকাশ এগিয়ে এসে প্রতিবাদ করলে আলমগীর বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর আশপাশের লোকজন এসে বিকাশকে স্থানীয় চিকিৎকের কাছে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেয় বিকাশ।

বিকাশের ভাবি চম্পা রানি বলেন, লাঠির আঘাতে বিকাশের মাথায় রক্তাক্ত জখম হয়। দুই দিন বাড়ি থেকে চিকিৎসা নেয়। শনিবার রাতে নিজের দোকানে ছিলো বিকাশ। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ নাখ-মুখ দিয়ে রক্ত উঠে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ইউপি সদস্য মোসলেম আলী বলেন, এলাকাবাসী বসে ঘটনার মীমাংসা করেন। এরপর শনিবার রাতে হঠাৎ বিকাশ মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

যশোরে লাঠির আঘাতে এক যুবক নিহত

আপডেট টাইম : ০৭:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১