ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

মা হওয়ার গুঞ্জন, যা বললেন তিশা

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে ৷ দুজনই ভালোবাসা মাখা ছবি ও ক্যাপশন ফেসবুকে পোস্ট করে সেই দিনটি উদযাপন করেছেন।

এদিকে এই দুই তারকা বাবা-মা হচ্ছেন বলে একটা চাপা গুঞ্জন ছড়িয়েছে। কয়েক মাস ধরেই এ আলোচনা উড়ে বেড়াচ্ছে শোবিজের হাওয়ায়।

তবে প্রসঙ্গটি তুলে ধরতেই হেসে উড়িয়ে দিলেন অভিনেত্রী তিশা। তিনি বলেন, ‘আমি আমার প্রতিটি কাজ এবং নতুন কোনো সংবাদ থাকলে আমার পেজে শেয়ার করি। ঠিক আছে, আমি অনেক দিন যাবত কাজ করছি না। তার মানে এই না যে আমি প্রেগন্যান্ট।

যারা কানাঘুষাটা করছেন তাদের বলছি, একজন অভিনেত্রী কাজ না করলেই যে তাকে প্রেগন্যান্ট বানিয়ে দেয়ার বিষয়টি খুবই আপত্তিজনক।’

কোনো সুসংবাদ থাকলে তা সময়মতো নিজেই জানাবেন বলেও জানান তিনি। আপাতত এমন ভুল তথ্যের সংবাদ প্রচার না করার অনুরোধ জানান ৪২০ খ্যাত এই অভিনেত্রী।

কাজে হঠাৎ কেন এই দীর্ঘ বিরতি? তিশা জানান, করোনার কারণে তিনি নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। করোনাভাইরাসের আতঙ্ক কেটে গেলে আবারও নিয়মিত ফিরবেন কাজ করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

মা হওয়ার গুঞ্জন, যা বললেন তিশা

আপডেট টাইম : ১২:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১