ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মহেশ-বিজয়

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু ও থালাপাতি বিজয়। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের আলাদা আলাদা তারকা খ‌্যাতি রয়েছে। তাদের সিনেমা মানেই বক্স অফিস হিট! কিন্তু এই দুই তারকা যদি একসঙ্গে পর্দায় হাজির হন? এ প্রশ্ন শুনেই হয়তো নড়েচড়ে বসেছেন মহেশ-বিজয় ভক্তরা। হ‌্যাঁ, এমনটাই ঘটতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, মহেশ বাবু ও থালাপাতি বিজয় একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া এ সিনেমা পরিচালনা করবেন ভামসি পায়দিপল্লী। মহেশ বাবুর সঙ্গে এর আগেও কাজ করেছেন এই নির্মাতা। তাদের ‘মহর্ষি’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। তবে এবারই প্রথম বিজয়ের সঙ্গে কাজ করবেন তিনি। খুব শিগগির সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। আর এ সময়ে বিস্তারিত তথ‌্য জানানো হবে।

তেলেগু সিনেমার সুপারস্টার মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। এতে তার বিপরীতে দেখা যাবে কীর্তি সুরেশকে। এটি পরিচালনা করছেন পরশুরাম। এছাড়াও ‘মেজর’ নামে একটি সিনেমা প্রযোজনা করছেন এই অভিনেতা।

বিজয়ের পরবর্তী সিনেমা ‘বিস্ট’। এতে তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করছেন—ভিটিভি গণেষ, অপর্ণা দাস, যোগী বাবু, লিলিপুট ফারুকী, অঙ্কুর অজিত প্রমুখ। সান পিকচার্সের ব‌্যানারে নির্মিত হচ্ছে তামিল ভাষার অ‌্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মহেশ-বিজয়

আপডেট টাইম : ১১:৫৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১