ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জীবন বীমার সাবেক এমডি জহুরুল হকের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুদকের মামলা

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জীবন বীমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহুরুল হক ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক(প্রশাসন) মোহাম্মদ মাহবুবুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, জীবন বীমা করপোরেশনে উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম হয়। আসামিরা পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) প্রণয়নের ক্ষেত্রে অভিনব পন্থা অবলম্বন করে। এর মধ্যে তারা প্রশ্ন ও তার উত্তর প্রশ্নপত্রের মধ্যে ছাপিয়ে দেন। পরবর্তী সময়ে পছন্দের লোকদের নিয়োগদানের উদ্দেশ্যে পরীক্ষায় প্রশ্নের উত্তরের ধারাবাহিক ক্রমবিন্যাস পরিবর্তন করেন। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়।

জীবন বীমা করপোরেশনের উচ্চমান সহকারীসহ ৫১২ পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। পরীক্ষার প্রশ্ন তৈরি করতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করপোরেশনের চুক্তি হলেও এমডি পছন্দের লোকদের দিয়ে একটি কমিটি করে প্রশ্ন তৈরি করেন, এমন অভিযোগ পেয়ে দুদক অনুসন্ধানে নামে। অনুসন্ধান শেষে মামলা করা হয়।

মামলার বিষয়ে দুদক সচিব মো. মাহবুব হোসেন তখন সাংবাদিকদের বলেন, জীবন বীমা করপোরেশনের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অসৎ উদ্দেশ্যে নিজেদের মতো করে প্রশ্নপত্র পরিবর্তনের প্রমাণ পেয়েছে দুদক। মামলা পরবর্তী তদন্তে এই অনিয়ম, দুর্নীতির সঙ্গে আরও কারও সম্পৃক্ততার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে। সরকারি অন্য প্রতিষ্ঠানের নিয়োগেও দুদকের নজর থাকবে।

জীবন বীমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহুরুল হক জানুয়ারি মাসের শেষ দিকে চাকরি থেকে অবসরে গিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জীবন বীমার সাবেক এমডি জহুরুল হকের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুদকের মামলা

আপডেট টাইম : ০১:৪২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২