ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

নিরাপত্তার অযুহাতে গত বছর পাকিস্তানে পা রেখেও শেষ মুহূর্তে সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট টিম। একই কারণে ইংল্যান্ড ক্রিকেট দলও তাদের পাকিস্তান সফর স্থগিত করে। যা নিয়ে সে সময় অসন্তুষ্টতার কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে এক বছর না যেতেই এবার পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে দুটি দেশই। পিসিবি তাদের ২০২২-২৩ মৌসুমের ঘরোয়া সূচি প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে চলতি বছরের শেষের দিকে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দুই দলই।

শুক্রবার পাকিস্তানের প্রকাশিত সূচিতে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে ইংল্যান্ড। সেই সিরিজ খেলা শেষে দেশটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজও খেলবে ইংলিশ ক্রিকেট দল। যা আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ইংল্যান্ড সফর শেষ হলে পাকিস্তানে যাবে নিউজিল্যান্ডও। তারা সেখানে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে। কেবল এই বছর নয় ২০২৩ সালে আবার পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। যেখানে তারা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পর টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে তিনটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যায় নিউজিল্যান্ড। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার প্রশ্ন তুলে সিরিজ বাতিল করে কিউইরা। এরপর ইংল্যান্ডও তাদের সফর বাতিল করে।

সিরিজ বাতিলের সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ারও। তবে চলতি বছর পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অজিরা। অজিদের পাকিস্তান সফরের পরই এবার ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সফরে যাওয়ার খবর দিলো পিসিবি। পাকিস্তানের নতুন ঘরোয়া ক্রিকেট সূচি শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ দিয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জুনে পাকিস্তানে আসবে ক্যারিবিয়ানরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

আপডেট টাইম : ০৯:৪৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২