বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

‘ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২২৭ বার পঠিত

ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত। আমি এখন মুসলমান। এটাই আমার গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন ভারতীয় টিভি অভিনেত্রী দীপিকা কাকর।

ভারতীয় সংবাদমাধ্যম জিও নিউজকে এক সাক্ষাতকারে নিশ্চিত করেছেন যে ২০১৮ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মূলত ধর্মীয় শিক্ষা ও শিষ্টাচারে অভিভূত হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন, যা সঠিক।

এদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ধর্ম পরিবর্তন করার পর নিজের নামও পরিবর্তন করেছেন তিনি। এখন আর দীপিকা কাকর নাম ব্যবহার করেন না তিনি। নতুন নাম দিয়েছেন ‘ফাইজা’।

সংবাদমাধ্যমকে ফাইজা বলেন, আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার পরিবারও আমাকে সাহায্য করেছে। কাউকে কষ্ট দেয়ার জন্য আমি ইসলামে প্রবেশ করিনি। আমি খুশিমনে এ সিদ্ধান্ত নিয়েছি এবং নতুন জীবন খুব উপভোগ করছি।

২০১৮ সালে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনি বলেছিলেন, ইসলামকে নিজের করার পর আমি খুব সুখী ও নিশ্চিন্ত। বিয়ের পর জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং আমার মানসিক প্রশান্তির পাশাপাশি আনন্দ অর্জিত হয়েছে। ইসলাম নিয়ে বেশ পড়াশোনার পর ইসলাম গ্রহণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com