ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

বরগুনার ৫ ইউনিয়নেই নৌকার জয়

বরগুনার তালতলী উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সবগুলো ইউনিয়নেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, তালতলীর পচাকোড়ালিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক হাওলাদার, ছোটবগী ইউনিয়নে তৌফিকুজ্জামান তনু, বড়বগী ইউনিয়নে আলমগীর মিয়া, কড়ইবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইব্রাহিম শিকদার পনু এবং নিশানবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. কামরুজ্জামান বাচ্চু।

পচাকোড়ালিয়া ইউনিয়নের আব্দুর রাজ্জাক হাওলাদার নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৯০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে মোহাম্মদ আবু জাফর পেয়েছেন ৩ হাজার ২১৮ ভোট।

ছোটবগী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে তৌফিকুজ্জামান তনু পেয়েছেন ৫ হাজার ৬৯৯ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ১ হাজার ৮১৫ ভোট। কড়ইবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ইব্রাহীম শিকদার পনু পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাফিজুল হক পেয়েছেন ২ হাজার ৬৪২ ভোট।

বড়বগী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আলমগীর মিঞা পেয়েছেন ৪ হাজার ৯১৪ ও নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের শাহাদাৎ হোসেন পেয়েছেন ৩ হাজার ২০ ভোট এবং নিশানবাড়ীয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ড. কামরুজ্জামান বাচ্চু পেয়েছেন ৫ হাজার ৪০৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজালাল পেয়েছে ১ হাজার ৩৭৯ ভোট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

বরগুনার ৫ ইউনিয়নেই নৌকার জয়

আপডেট টাইম : ০৯:২৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২