ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় ত্রিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, বৃষ্টিতেও নেতাকর্মীদের উপস্থিতি দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায়

রেকর্ড গড়া ম্যাচে ইংল্যান্ডের জয় ২৩২ রানে

নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে ২৩২ রানে জয় পেল ইংল্যান্ড। ইংলিশদের দেয়া ৪৯৯ রানের টার্গেটে খেলতে নেমে ২৬৬ রানে অলআউট হয়েছে স্বাগতিক ডাচরা।

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে ডাচদের হয়ে স্কট এডওয়ার্ডস ৭২, ম্যাক্স ওদাউদ ৫৫, বাস ডি লিড ২৮, পিটার সিলার ২৫, টম কুপার ২৩ ও মুসা আহমেদ ২১ রান করেন। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেন মঈন আলী। দুটি করে উইকেট পান ডেভিড উইলি, রিস টপলি ও স্যাম ‍কুরান। এক উইকেট নেন ডেভিড মালান।

এর আগে ৪ উইকেট হারিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৪৯৮ রান করে ইংল্যান্ড। ওয়ানডে ইতিহাসে আগের দলীয় সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডটিও ছিল ইংলিশদের। ২০১৮ সালের জুনে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান করেছিল ইংলিশরা।

রানের পাহাড় গড়ার দিনে ইংলিশদের হয়ে ব্যাট হাতে ঝড় তুলে সেঞ্চুরি হাঁকান তিন ব্যাটার। জস বাটলার রীতিমতো তাণ্ডব চালিয়ে খেলেন ৭০ বলে ১৬২ রানের ইনিংস। তার ব্যাট থেকে ৭ চারের পাশাপাশি আসে ১৪টি ছক্কার মার। অপরাজিত এ ব্যাটার আরেকটু আগে নামলে হয়তো ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটিও হাঁকিয়ে ফেলতেন।

আরেক সেঞ্চুরিয়ান ডেভিড মালান ১০৯ বলে করেন ১২৫ রান। তার ইনিংসটি ৯ চার ও ৩ ছক্কার মারে সাজানো ছিল। ওপেনার ফিল সল্ট ৯৩ বল মোকাবিলায় করে ১২২ রান। তিনি ১৪ চারের বিপরীতে ৩টি ছক্কা হাঁকান। এছাড়া লিয়াম লিভিংস্টোন ২২ বলে সমান ৬ চার ও ছক্কার মারে ৬৬ রানে অপরাজিত থাকেন। ডাচ বোলারদের মধ্যে ২টি উইকেট শিকার করেন পিটার সিলার। এছাড়া একটি করে উইকেট তুলে নেন লোগান ভ্যান বিক ও শেন স্ন্যাটার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়

রেকর্ড গড়া ম্যাচে ইংল্যান্ডের জয় ২৩২ রানে

আপডেট টাইম : ০৫:১৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২