মোঃ নয়ন মিয়া দিনাজপুর
জেলা প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরামপুর উপজেলা দলীয় কার্যালয় থেকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিরামপুরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবের আমেজ সৃষ্টি হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠা,দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের গণতন্ত্র,সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা,গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং দেশের মানুষের কল্যাণে কাজ করা। আগামী দিনেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,কৃষকদল, শ্রমিকদল,মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা,দলীয় কার্যালয় বিএনপি মোড় থেকে র্যালি শহরের ভিতর দিয়ে ঢাকা মোড় হয়ে পল্লবীর সামনে সভামঞ্চে এসে শেষ হয় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে দলীয় নেতা কর্মীদের মধ্যে নতুন করে ঐক্য,শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি জোরদারের প্রত্যয় সৃষ্টি হয়েছে। জনগণের সুখ দুঃখে পাশে থেকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরে দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 















