ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কে কত অলস, প্রমাণে করতে আলসেমির প্রতিযোগিতা

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় রীতিমতো আয়োজন করে পালিত হলো ‘বিশ্ব আলসেমি দিবস’।

রোববার (২১ আগস্ট) মহা ধুমধামে দিনটি উদযাপন করেন কলম্বিয়ার ইতাগুই শহরের বাসিন্দারা। এদিন মাঝ সড়কে বিছানা পেতে অবসর সময় কাটান তারা। মূলত হাসি-আনন্দের মধ্য দিয়ে, ব্যস্ত জীবনে অবসর সময়ের গুরুত্ব তুলে ধরতেই পালিত হয় আলসেমি দিবস।

শ্রেষ্ঠ কুড়ের সন্ধানে রাজার আলসেমি প্রতিযোগিতার আয়োজন; শৈশবের সেই গল্প যেন বাস্তবে রূপ নিয়েছে কলম্বিয়ার ইতাগুই শহরে। বিশ্ব আলসেমি দিবস পালনে মাঝ সড়কেই কাঁথা-বালিশ নিয়ে শুয়ে বসে দিন পার করেন বাসিন্দারা।

মূলত ব্যস্ত জীবনে বিশ্রামের প্রয়োজনীয়তা তুলে ধরতেই আলসেমি দিবসের ব্যতিক্রমী আয়োজন। একই সাথে শিল্প, সংস্কৃতি উপভোগে অবসরের গুরুত্বও প্রকাশ পায় এর মধ্য দিয়ে। পুরো আয়োজনের মধ্য দিয়ে চেষ্টা করা হয় আলসেমিকে স্বাভাবিক বিষয় হিসেবে তুলে ধরার।

১৯৮৫ সাল থেকে কলম্বিয়ার ব্যস্ততম নগরী খ্যাত ইতাগুইয়ে সূচনা হয় এই দিবসটির। ২৭ বছর ধরে স্থানীয়ভাবেই দিনটিকে ধুমধাম করে পালন করতো বাসিন্দারা। পরে ২০১২ সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায় আলসেমির জন্য বিশেষ এই দিনটি।

বিশেষ এই দিবস আয়োজনে ধুমধামের কোনো কমতি রাখে না ইতাগুইবাসী। নানা ঢংয়ে সাজিয়ে তোলা খাট-বিছানা এবং অংশগ্রহণকারীদের বাহারি সাজ-পোশাক নজর কাড়ে দর্শনার্থীদের। আয়োজিত হয় জমকালো প্যারেডও। চাকাওয়ালা খাট নিয়ে চলে দৌড় প্রতিযোগিতা।

কেবল আলসেমির প্রদর্শনী নয়, নানা ক্যাটাগরিতে পুরস্কারও দেয়া হয় প্রতিযোগিদের। বেছে নেয়া হয় সবচেয়ে সুন্দর পাজামা, সবচেয়ে সুন্দর বালিশ।

সূত্র: ইউরো নিউজ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কে কত অলস, প্রমাণে করতে আলসেমির প্রতিযোগিতা

আপডেট টাইম : ০৯:০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২