ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

খালে পড়ে নিথর হলো ২ ভাই

পটুয়াখালীর বাউফল উপজেলায় খালের পানিতে ডুবে মো. আবদুল্লাহ এবং মো. ফাহিম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন ভাই।

সোমবার রাতে বাউফল উপজেলার বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মো. আবদুল্লাহ এবং মো. ফাহিম বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মো. আবদুল আজিজ সিকদারের ছেলে।

মৃত দুই শিশুর স্বজনরা জানান, আবদুল্লাহ এবং ফাহিম সোমবার রাতে বাসার সামনে খেলছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে পাশের খালে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির পর স্থানীয়রা রাত সোয়া ১০টার দিকে খালের পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুইটিকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয় পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

খালে পড়ে নিথর হলো ২ ভাই

আপডেট টাইম : ০৭:৪৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২