ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঘানার বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়

নেইমারের দারুণ নৈপুণ্যে বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোর প্রথম ম্যাচে দাপুটে জয়টা তুলে নিল ব্রাজিল।

ঘানার বিপক্ষে সবশেষ ২০১১ সালে মাঠে নামে ব্রাজিল। ১১ বছর আগের সেই ম্যাচে ব্রাজিল জিতেছিল ১-০ গোলে। আর সামগ্রিক হিসেবেও ব্রাজিলকে কখনো হারাতে পারেনি ঘানা।

শুরুর ৯ মিনিটে রাফিনিয়ার নেওয়া কর্নারে ব্রাজিলকে এগিয়ে দেন মারকিনিয়োস। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল, ডান পাশ থেকে ক্রস করেন নেইমার, রিচার্লিসন করেন গোল।

৪০ মিনিটে তৃতীয় গোলের দেখা পেয়ে যায় ব্রাজিল। নেইমারের ফ্রি কিকে করা রিচার্লিসনের হেডার গিয়ে আছড়ে পড়ে ঘানার জালে। ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর ব্রাজিল কোচ থিয়াগো সিলভার বদলে গ্লেইসন ব্রেমার, রিচার্লিসনকে তুলে মাতেউস কুনিয়া, ক্যাসেমিরোর জায়গায় ফ্যাবিনিও, ভিনিসিয়াসকে তুলে নিয়ে অ্যান্টোনি, আর রাফিনিয়ার বদলে নামান রদ্রিগোকে। গোলের সুযোগ তাতে কিছুটা কমেছে, তবে তাদের বাজিয়ে দেখার তৃপ্তিটা ঠিকই পেয়েছে ব্রাজিল।

নিজেদের পরবর্তী প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর আবারও মাঠে নামবেন নেইমাররা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঘানার বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়

আপডেট টাইম : ০৮:৪৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২