ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে পালানো সেই নববধূ আটক

কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুন করতে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া সেই নববধূকে প্রেমিকসহ আটক করেছে পুলিশ। সোমবার ঘটনার সাতদিনের মাথায় তাদেরকে আটক করে তালতলী থানা পুলিশ।

মামলা ও থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে হানিমুনে যান মনিরুল ইসলাম (৩৫)। রাত ১১টার দিকে স্ত্রী নুরে জান্নাত লুলি প্রেমিক নোমান ও লোকজন নিয়ে স্বামী মনিরুল ইসলামকে বেধড়ক মারধর করেন। এরপর বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে নোমানের (২৪) সঙ্গে পালিয়ে যান।

সোমবার তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামে নোমানের ভগ্নিপতি হাসান প্যাদার বাড়িতে আত্মগোপনে থাকাবস্থায় তাদের আটক করে পুলিশ।

এর আগে ১৬ সেপ্টেম্বর আটককৃত বরগুনা সদর উপজেলার ৮নং ওয়ার্ডের হেউলিবুনিয়া গ্রামের হারুন অর রশিদের নুরে জান্নাত লুলুর সঙ্গে বরগুনা সদর উপজেলার প্রবাসী মনিরের বিয়ে হয়। বরগুনা জেলার আনোয়ার হোসেনের ছেলে মনিরুল ইসলাম। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলেন।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া নববধূকে প্রেমিকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় মনিরুল বাদী হয়ে মামলা দায়ের করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে পালানো সেই নববধূ আটক

আপডেট টাইম : ০৮:২৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২