ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

পর্যটকের আনাগোনায় প্রাণ ফিরেছে শ্রীমঙ্গলে

টানা তিনদিনের ছুটিতে পর্যটকদের আনাগোনায় আবারও প্রাণ ফিরেছে চায়ের দেশ শ্রীমঙ্গলে। সেই সঙ্গে মুখর হয়ে উঠেছে শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন কেন্দ্র।

তবে পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, শ্রীমঙ্গলের পর্যটন এখন উৎসব কেন্দ্রীক হয়ে গেছে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পর্যটকরা এসেছিলেন। উৎসব শেষে পর্যটকরা চলে যাচ্ছেন।

গত দু’দিন শতশত পর্যটকের আগমনে ভিড় লেগেছিল উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। পর্যটকরা ছুটে বেড়িয়েছেন এক স্পট থেকে অন্য স্পটে। বিভিন্ন আবাসিক হোটেল, টি রিসোর্ট, ইকো-কটেজসহ অন্যান্য রেস্টহাউজগুলো ছিল কানায় কানায় পূর্ণ। ঠাঁই ছিলনা রমেশের সাত কালারের চা কেবিনেও।

ফরিদপুর মধুখালি থেকে আসা এক ব্যক্তি জানান, তিনি পরিবার সদস্যদের নিয়ে এসেছেন। শ্রীমঙ্গলের সবুজ প্রকৃতিতে এসে খুব ভালো লাগছে।

ট্যুর গাইড এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য মো. খালেদ হোসেন বলেন, সিলেটে বন্যার কারণে পর্যটকরা কম এসেছিলেন। এখন সেই খরা কেটে গেছে। দেশি পর্যটকদের সঙ্গে সঙ্গে বিদেশি পর্যটকরাও আসতে শুরু করছেন।

তবে পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি গ্র্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহমেদ বলেন, শ্রীমঙ্গলের পর্যটন এখন উৎসব কেন্দ্রীক হয়ে গেছে। গত দুইদিন এখানকার হোটেল, রিসোর্ট ও কটেজগুলো ৮০ ভাগ বুকিং ছিল। কিন্তু আজ থেকে সব খালি হয়ে যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায়

পর্যটকের আনাগোনায় প্রাণ ফিরেছে শ্রীমঙ্গলে

আপডেট টাইম : ০৮:৩৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২