ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংকের এমডি গ্রেফতার

বাগেরহাটে গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোশারেফ হোসেন চৌধুরীকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

সোমবার (১৭ অক্টোবর) সকালে পিরোজপুর সদর উপজেলার পশ্চিম শিখারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার মোশাররফ হোসেন চৌধুরী পিরোজপুর সদর উপজেলার পশ্চিম শিখারপুর বাসিন্দা। তিনি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

মামলা সূত্রে জানাযায়, মোশাররফ হোসেন চৌধুরী বেশ কয়েক বছর আগে বাগেরহাট জেলা শহরের সাধনার মোড় এলাকায় দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড, নামে একটি অফিস ভাড়া নেয়। সেখানে মোশাররফ হোসেন চৌধুরী ও তার সহযোগীরা উচ্চ মুনাফার লোভ দেখিয়ে জেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক ব্যক্তির কাছ থেকে দশ কোটিরও বেশি টাকা এফডিআর ও সঞ্চয় গ্রহণ করেন। একপর্যায়ে সকল গ্রাহকের টাকা নিয়ে অফিস বন্ধ করে পালিয়ে যায় তারা। বিনিয়োগকারীরা কো-অপারেটিভ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের কোনো খোঁজ খবর পায়নি। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা আদালতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ব্যাংকটির চারজন কর্মকর্তার নামে একটি প্রতারণা ও দুর্নীতির মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন চৌধুরীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) বজলুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোশারেফ হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংকের এমডি গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৩৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২