ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

দেশে ফিরছেন ভারতে থাকা ৪৬ জেলে

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ভারতে থাকা ৪৬ জেলের দেশে ফিরছেন।

মঙ্গলবার যে কোন সময় তারা বেনাপোল স্থল বন্দর অতিক্রম করবেন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৯ আগস্ট গভীর সমুদ্রে ঝড়ের কবলে উপকূলের পাথরঘাটা, বরগুনা, কলাপাড়া, পিরোজপুর, ভোলা, বাগেরহাটসহ উপকূলের বিভিন্ন স্থানের মাছ ধরা ট্রলার ডুবে যায়। পরে ভাসতে ভাসতে পার্শ্ববর্তী দেশ ভারতের জলসীমায় অতিক্রম করার অপরাধে ওই দেশে সীমান্তরক্ষী বাহিনী আটক করে। দীর্ঘদিন আইনি বেড়াজালে এসব জেলেদের ভারতে থাকতে হয়েছে। তার মধ্যে ইউনুছ নামে একজন জেলে মৃত্যু হয়। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একাধিকবার বাংলাদেশ সরকার সহ ভারতের সরকারের কাছেও ধরনা দিয়েছেন।

পুর্বের অভিজ্ঞতায় ভারতে আটক থাকা জেলেদের ফিরে আসা নিয়েও অনিশ্চিয়তার মধ্যে ছিল জেলেদের স্বজনরা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে ট্রলার ডুবির ঘটনার পরপরই আমি ভারতে একাধিকবার জেলেদের ফিরিয়ে আনতে গিয়েছি। ভারতে একটি আশ্রয় কেন্দ্রে ৪৬ জন জেলে আটক ছিল। মঙ্গলবার সন্ধ্যার পরে বেনাপোল চেকপোস্টে আসবে। সেখানে বিএসএফ ও বিজিবি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফেরত দেয়ার কথা রয়েছে।

সেখানে আইনি প্রক্রিয়া শেষে আজ যে কোন সময় বাংলাদেশে ঢুকবে। তাদের বাড়ি পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে ফিরছেন ভারতে থাকা ৪৬ জেলে

আপডেট টাইম : ০৮:৪১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২