ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আমার কি আম্পায়ারকে বোঝানোর ক্ষমতা আছে: সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের পর অনেকে বলছেন ভেজা মাঠে খেলার কারণে হেরেছে টাইগাররা। কথা হলো লাল সবুজদের সামনে কি না খেলার কোনো উপায় ছিল? টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্য কী? তিনি মনে করেন, আম্পায়ারকে বোঝানোর ক্ষমতা কিংবা অধিকার তার নেই।

অ্যাডিলেডে বৃষ্টির পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ডেকে নিয়ে সবধরনের নিয়ম বুঝিয়ে দেন আম্পায়াররা। সে প্রসঙ্গেই ম্যাচ শেষে সাকিবকে প্রশ্ন করেন সংবাদকর্মীরা। আপনারা কী আর খেলতে চাননি, কী আলোচনা হচ্ছিল- এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আর কী কোনো উপায় ছিল?’

সাংবাদিকদের আবার প্রশ্ন- উপায় ছিল না, কিন্তু আপনারা কী ওদের বোঝানোর চেষ্টা করেননি? সাকিব এবার জবাব দেন, ‘কাদের? আমার কি আম্পায়ারকে বোঝানোর ক্ষমতা আছে? আম্পায়ার আমাদের ডেকে পাঠিয়েছিলেন। জানাচ্ছিলেন কত ওভার খেলা হবে, কত রান করতে হবে। সেই অনুযায়ী কী নিয়ম হবে।’

প্রসঙ্গত, ৫ রানে হারা ম্যাচে বৃষ্টির আগে ৭ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৬ রান। দীর্ঘক্ষণ পর বৃষ্টি থামলে আবার খেলা মাঠে গড়ায়। ফলে ১৮৫’র পরিবর্তে ১৬ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫১। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। লিটন কুমার ৬০, নুরুল হাসান ২৫, নাজমুল হোসেন শান্ত ২১, সাকিব ১৩ ও তাসকিন আহমেদ ১২ রান করেন।

এর আগে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত। দলের হয়ে বিরাট কোহলি ৬৪, লোকেশ রাহুল ৫০ ও সূর্যকুমার যাদব ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৩টি ও সাকিব ২টি উইকেট নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আমার কি আম্পায়ারকে বোঝানোর ক্ষমতা আছে: সাকিব

আপডেট টাইম : ০৮:৪১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২