ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ যুবলীগ নেতা সৈকত সহ ৪৮ জনের নামে মামলা সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড রসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তুরাগে র‌্যাবের সহায়তায় পুলিশের যৌথ অভিযান: তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ফারুক গ্রেপ্তার সৌদি আরবে ফাস্টফুড দোকানে চাকরির প্রলোভনে মানবপাচার চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরায় লুটের সোয়া কোটি টাকা উদ্ধারে ডিসি মির্জা তারেকসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কার হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি সম্পাদক যশোরে ২৭ হাজার ইয়াবাসহ একজন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এক ব্যতিক্রমী মোটরসাইকেল শো পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার ইলিয়াস শিকদার নামে এক যুবক। শো-তে তার সঙ্গী হয়েছেন সহকর্মী আব্দুল হামিদ। ইলিয়াস আর্জেন্টিনার জার্সি আর আব্দুল হামিদ পরেন ব্রাজিলের জার্সি। মূলত শান্তি ও সম্প্রীতির বার্তা সবার কাছে পৌঁছে দিতেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের জার্সি গায়ে জড়িয়ে এমন মোটরসাইকেল শো করেন তারা।

ব্যতিক্রমী এই রোড শো-তে মোটরসাইকেল চলন্ত অবস্থায় দুই হাতে দুই বল নিয়ে দুজন পাড়ি দিয়েছেন প্রায় ২০ কিলোমিটার চা বাগানের আঁকাবাঁকা দীর্ঘ পথ। এ সময় ভিন্নধর্মী এই শো দূর থেকে উপভোগ করেন চা বাগানের শ্রমিকসহ পথচারীরা।

বাংলাদেশের সিংহভাগ ফুটবল সমর্থক ব্রাজিল ও আর্জেন্টিনার। মূলত দুই দলের সমর্থকদের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই তাদের এমন উদ্যোগ বলে জানান ইলিয়াস।

তিনি বলেন, ‘বাংলাদেশে দেখা যায় যে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা দলগতভাবে ভাগ হয়ে যান। এ নিয়ে নানান সমস্যাও তৈরি হয়। কিন্তু আমি বলব, এখানে আসলে বিনোদনটা উপভোগ করা দরকার। এটা নিয়ে মারামারি যেন না হয়।’

একই কথা জানান ব্রাজিল সাপোর্টার আব্দুল হামিদ। বিশ্বকাপের সময় যেন খেলাটাই উপভোগ করে সবাই–এই প্রত্যাশা তার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ যুবলীগ নেতা সৈকত সহ ৪৮ জনের নামে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট টাইম : ০৮:০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২