ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের সাফল্য অভাবনীয়: টেলিযোগাযোগমন্ত্রী ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের সাফল্য অভাবনীয়

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অভাবনীয় সফলতা অর্জন করেছে। ডিজিটাল নিরাপত্তা বিধানে অনেক উন্নত দেশের সমপর্যায়ে বাংলাদেশ উপনীত হতে না পারলেও বৈশ্বিক সক্ষমতার মাপকাঠিতে বহুদূর এগিয়ে আছে।

শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ইলেক্ট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ‘ডিজিটাল অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে এরই মধ্যে ২৬ হাজার পর্ন সাইট ও ৬ হাজার জুয়ার সাইট বন্ধ করেছি। এ ধরনের সাইট দেখামাত্র গোচরে আনলে ২৪ ঘণ্টার মধ্যে তা বন্ধ করার নিশ্চয়তা দেন টেলিযোগাযোগমন্ত্রী।

তিনি বলেন, শিশুরা যাতে ইন্টারনেটের ভালো দিকগুলো চর্চা এবং খারাপ দিকগুলো বর্জন করতে পারে, সেজন্য প্রযুক্তি আছে। অভিভাবকরা পেরেন্টাল গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে পারেন।

ইলেক্ট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুর রশীদ, কম্পিউটার সমিতির সাবেক সভাপতি শহীদুল মুনীর প্রমুখ বক্তব্য দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের সাফল্য অভাবনীয়: টেলিযোগাযোগমন্ত্রী ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের সাফল্য অভাবনীয়

আপডেট টাইম : ০৯:০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২