নিজস্ব প্রতিবেদক, সিলেট:
“মুক্ত সংস্কৃতিতে গড়ে তুলি মানব বন্ধন” এই মূলমন্ত্রকে ধারণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর প্রতিষ্ঠার ৩০ বছর পূর্ণ হতে যাচ্ছে। দীর্ঘ তিন দশকের এই পথচলাকে স্মরণীয় করে রাখতে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনের নামকরণ করা হয়েছে “তিন দশকে শিকড়”।

সংগঠন সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ১৯শে নভেম্বর শিকড় তার যাত্রা শুরু করেছিল। সময়ের আবর্তনে মুক্ত চিন্তার পথচলায় সংগঠনটি গৌরবের ৩০টি বছর পার করেছে। তিন দশক ধরে শিকড় শাবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক, চিত্রকলাসহ বিভিন্ন ধারার সাংস্কৃতিক চর্চাকে জীবন্ত রেখেছে এবং মুক্তবুদ্ধি ও মানবিক মূল্যবোধ বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ৩০ বছর পূর্তির এই আনন্দঘন আয়োজনে সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যরা একত্রিত হয়ে উদযাপন করবেন এই দীর্ঘ সাংস্কৃতিক মহাযাত্রা, পাশাপাশি এতে অংশ নেবে ক্যাম্পাসের অন্যান্য সাংস্কৃতিক সংগঠন এবং আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীবৃন্দ।
অনুষ্ঠান কর্মসূচি:
প্রথম দিন: ১১ সেপ্টেম্বর, ২০২৬ (শুক্রবার)
সকাল ৯:০০ টা: কিট বিতরণ
সকাল ১০:০০ টা: শোভাযাত্রা
সকাল ১১:০০ টা: কেক কাটা
বিকাল ৪:০০ টা: রিপোর্টিং
বিকাল ৫:০০ টা: শিকড়-এর বর্তমান সদস্যদের পরিবেশনা
রাত ৮:০০ টা: শিকড়-এর প্রাক্তন সদস্যদের পরিবেশনা
রাত ১০:০০ টা: আড্ডা ও রাতের খাবার
দ্বিতীয় দিন: ১২ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার)
সকাল ১০:০০ টা: আড্ডা ও খেলাধুলা (রঙ খেলা, চ্যারেডস, চকলেট দৌড়, পিলো পাসিং)
দুপুর ১:০০ টা: দুপুরের খাবার
বিকাল ৩:০০ টা: মতবিনিময় সভা
বিকাল ৫:০০ টা: ক্যাম্পাসের অন্যান্য সংগঠনের পরিবেশনা
সন্ধ্যা ৬:৩০ টা: মণিপুরী নৃত্য
সন্ধ্যা ৭:০০ টা: বাউল গোষ্ঠীর পরিবেশনা
রাত ৮:৩০ টা: বিশেষ অতিথির পরিবেশনা
শিকড়-এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন সদস্য, সংস্কৃতিকর্মীসহ সংবাদমাধ্যমের সকল প্রতিনিধিবৃন্দকে দুই দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।
যোগাযোগ:
মোহাম্মদ মিনহাজ
সভাপতি, শিকড়
মোবাইল: +৮৮০ ১৭৯২-৮৮৬৮১৯
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















