ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজায় প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো হচ্ছে; ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষিতে সহায়তা প্রত্যাশা করছি: অর্থমন্ত্রী অঢেল সম্পদের মালিক একাধিক মামলার আসামি অমিতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ নাজপুরের বিরামপুরে উপজেলা মুকুন্দপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ‎ কিশোরগ্যাং কিরন রবি দাশের হামলার শিকার ঋষীধারা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অংকন ব্যাণাজীর কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আজিবর রহমান (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৯ আগস্ট গাজীপুরের কেপেজি হাসপাতালের ২৬দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজিবর রহমান ঠাকুরপাড়া এলাকার মারফত আলীর ছেলে।

গত ২৩ জুলাই রাতে অতর্কিত হামলায় গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে যান তিনি।এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার সকালে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও মিছিলে নিহত আজিবর রহমানের পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নারগিস আক্তার, আন্জুমান আরা, নুসরাত আক্তার, লোবাবা আক্তার, সুফিয়া বেগম, ফরিদুল ইসলাম সাগর,শাহলম হোসেন, আনোয়ার হোসেন, সেলিম রানা সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা খুনি সুমন, সাগর ও তাদের বাবা শরিফ উদ্দিনসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ড দাবি করেন তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট টাইম : ০৭:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬