ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন

তরিকুল ইসলাম:
বিশেষ প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
শুক্রবার সকালে যশোরের কাশিপুর বিওপির নিকটস্থ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বীরশ্রেষ্ঠের সমাধিতে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিজিবির কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা।

এরপর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার শান্তি এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তা, পরিবারের সদস্য ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।শাহাদত বার্ষিকীর এ আয়োজনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ অসীম সাহস, বীরত্ব ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। দেশের স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ ও বীরত্বগাথা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা।বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন

আপডেট টাইম : ০৭:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬