ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আলফাডাঙ্গায় মনোনয়ন না পেয়ে কাঁদলেন, কাঁদালেন আ.লীগের মোনায়েম

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান। তবে তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত পাননি তিনি।

মঙ্গলবার বিকালে ঢাকা থেকে নিজ এলাকা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজারে পৌঁছালে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী তাকে বরণ করে নেন।

এসময় মনোনয়ন না পাওয়ায় আবেগে আপ্লুত হয়ে অনেকে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। নেতাকর্মীদের সান্তনা দিতে গিয়ে মোনায়েম খানও আপ্লুত হয়ে পড়েন।

পরে নেতাকর্মীদের নিয়ে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান মোনায়েম খান। সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মোনায়েম বলেন, আপনারা সবাই ধৈর্য ধারণ করবেন। মনোনয়ন পাওয়া, না পাওয়া এটিই শেষ কথা নয়। আমি বিগত দিনে আপনাদের সুখে- দুঃখে যেভাবে পাশে ছিলাম, ভবিষ্যতেও সেভাবেই থাকবো। আরও বেশি করে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।

এসময় তিনি সব ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আলফাডাঙ্গায় মনোনয়ন না পেয়ে কাঁদলেন, কাঁদালেন আ.লীগের মোনায়েম

আপডেট টাইম : ০৬:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২