রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সংসদের অধিবেশন শুরু অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

গুলিতে আহত ফিলিস্তিনি কিশোরকে খাবার দেয়ায় চিকিৎসক বরখাস্ত

  • আপডেট টাইম : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

পুলিশ হেফাজতে থাকা গুলিতে আহত এক ফিলিস্তিনি কিশোরকে খাবার দেয়ায় এক চিকিৎসককে বরখাস্ত করেছে ইসরায়েলের নামকরা হাসপাতাল মাদাসাহ মেডিক্যাল সেন্টার।

রোববার (২৭ নভেম্বর) হাসাপাতাল কর্তৃপক্ষ তাকে বহিস্কার করে। তবে ঘটনাটি ছিল গত মাসের শেষের দিকের।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বহিষ্কার হওয়া ওই ইসরায়েলি চিকিৎসকের নাম আহমেদ মাহাজনা। তিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত।

তেল আবিব-ভিত্তিক মানবাধিকার সংস্থা ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস (পিএইচআর) জানায় যে বর্ণবাদী, জাতীয়তাবাদী ও লোকরঞ্জক বলির পাঠা’র শিকার হয়েছেন তিনি।

পিএইচআর জানায়, গত অক্টোবর মাস জেরুসালেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হন কিশোর আহমেদ আবু কুতাইশ। গুরুতর আহত অবস্থায় পুলিশ হেফাজতে তাকে জেরুসালেমের মাদাসাহ মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। সে সময় হাসপাতালের স্টাফরা একটি অনুষ্ঠানের আয়োজন করে যাতে রোগীরা একটু মানসিক প্রশান্তি পায়।

অনুষ্ঠানে আবু কুতাইশকে ফুল ও মিষ্টিসহ কিছু স্ন্যাকস দেন ডা. মাহাজনা ও দু’জন স্টাফ। ঘটনাটি নজর এড়ায়নি হাসপাতালের কর্মকর্তাদের। তারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। পরে কর্তৃপক্ষ একটি বিবৃতিতে, ডা. মাহাজনার বিরুদ্ধে ‘উগ্রবাদীর প্রতি সহানুভূতি’ দেখানোর অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দেন। পরে ঘটনাটি নিয়ে শুনানি হয়।

সংস্থাটি টুইটারে জানায়, ‘হাসপাতালের রোগী ও সহকর্মীরা তাকে একজন যত্নশীল ও নিবেদিতপ্রাণ হিসেবে জানেন। তো এই ধরণের অভিযোগের কোনো ভিত্তি নেই।’

তবে গত রোববার ডা. আহমেদ মাহাজনা আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে।

এই ঘটনার নিন্দা জানিয়েছে মাহাজনার পরিবার বলেছে, তারা ইসরায়েলে ইউরোপের কূটনীতিকদের কাছে বিষয়টি উত্থাপন করবে।

সূত্র: সিয়াসাত ডেইলি, মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com