ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

অর্জনের ইতিহাসে আওয়ামী লীগ উজ্জ্বল ও দেশের মানুষকে স্বাধীনতা দিয়েছে : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: অর্জনের ইতিহাসে আওয়ামী লীগ উজ্জ্বল বলে জানিয়েছেন,আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ দেশের মানুষকে স্বাধীনতা দিয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী এখন আমরা মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছি।
তিনি বলেন, এ দেশের মানুষ যেন উন্নত জীবন পায় সে লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন এ দেশের মানুষ কিছু পায়।

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমরা কোনো অহমিকা করব না। মাটির সঙ্গে মানুষের সঙ্গে মিশে দেশের মানুষের জন্য কাজ করব। জাতির জনক বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে এ দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে কাজ শুরু করেছিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা ’৭৫-এর ১৫ আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করে। একই সঙ্গে পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করে।

তিনি বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য জন্মলগ্ন থেকেই বার বার চেষ্টা করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন যতো বেশি হয়েছে আন্দোলনের গতিও তত বেড়েছে। শত আঘাতেও আওয়ামী লীগ ধ্বংস হয়নি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার কারণে এ দেশের মানুষের মাথাপিছু আয় এখন ১৯০৯ ডলার। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। বাংলাদেশের মানুষ যেন উন্নত জীবন পায়, এ দেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকে সে জন্য আমরা কাজ করছি। মুজিব আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলের নেতাকর্মীদের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এ কে এম রহমতুল্লাহ ও হাজি আবুল হাসনাত।

অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

অর্জনের ইতিহাসে আওয়ামী লীগ উজ্জ্বল ও দেশের মানুষকে স্বাধীনতা দিয়েছে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯