ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে নড়বড়ে ও পুরনো সেতু দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: নড়বড়ে ও পুরনো সেতুগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার (২৫ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একনেক সভা শেষে সাংবাদিকদের কাছে সেই বার্তা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
গত রোববার (২৩ জুন) মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনা ঘটে। সে দুর্ঘটনায় চারজন নিহতসহ আহত হন শতাধিক যাত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনেকে বলা বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আরেকটি কথা খুব জরুরি এসেছে একনেক সভায়। একটি ঘটনা হলো রেলের। আমরা অভিনন্দন জানিয়েছিল রেলমন্ত্রীকে, দ্রুত তিনি কাজ শুরু করেছিলেন। তার কাছে বহু টেলিফোন আসতেছে মানুষের কাছ থেকে। ইতোমধ্যে যোগাযোগটা (রেলের) শুরু হয়েছে গতকাল (সোমবার) সন্ধ্যায়।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘এই সুবাদে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন উভয়কেই– রেলকে এবং সড়ককে, সার্ভে (জরিপ) করেন সকল সেতু। ইমিডিয়েটলি (খুব দ্রুত) নেমে পড়েন। যেগুলো নড়বড়ে, পুরনো– এগুলো তাড়াতাড়ি রিপেয়ারের (মেরামতের) ব্যবস্থা করেন। আসন্ন বর্ষার আগেই যেগুলো মেরামত করার, করেন। কারণ বর্ষা আরম্ভ হলে বৃষ্টি পড়বে এবং ভেঙে পড়ার প্রবণতা বাড়বে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে নড়বড়ে ও পুরনো সেতু দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৪:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯