ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

চাল আমদানিতে শুল্ক সুবিধা আরো ৩ মাস বাড়ল

চাল আমদানিতে শুল্ক সুবিধার মেয়াদ শেষ হওয়ার তারিখ ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর। এ সুবিধা আরো তিন মাস বাড়িয়েছে সরকার।

২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সেদ্ধ চাল ও আতপ চালে আমদানি শুল্ক অব্যাহতি এবং ৫ শতাংশ হারে রেগুলেটরি ডিউটির সুবিধা পাবেন ব্যবসায়ীরা।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছাড়ের আওতায় চাল আমদানি করতে হলে প্রত্যেক চালানের জন্য অবশ্যই খাদ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার অনুমতি নিতে হবে।

গত জুন মাসের শেষ দিকে প্রথম দফায় চাল আমদানির অনুমতি দেয় সরকার। তারপর আগস্টে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু ব্যবসায়ীদের মধ্যে আমদানির আগ্রহ না থাকায় সরকার শুল্ক কমানোর উদ্যোগ নেয়।

বর্তমানে চাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর, ৫ শতাংশ অগ্রিম কর এবং ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

চাল আমদানিতে শুল্ক সুবিধা আরো ৩ মাস বাড়ল

আপডেট টাইম : ০৯:১৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২