ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মালয়েশিয়ায় ভূমিধসে মৃত্যু বেড়ে ২১

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে ভয়াবহ ভূমিধসে মৃত্যু বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের বাতাং কালি পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকেপড়াদের উদ্ধারে অভিযান শুরু করে দমকল বাহিনী ও স্থানীয় উদ্ধারকর্মীরা। পরে মাটির নিচ থেকে একে একে বের করা হয় বেশ কয়েকটি মরদেহ। এ ছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় অর্ধশতাধিক ব্যক্তিকে।

এতে এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত অনেককে উদ্ধারকরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও অন্তত অর্ধশত। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। নিখোঁজদের বেশির ভাগই মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।

সেলাঙ্গরের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট জানায়, স্থানীয় এক অরগানিক কৃষি ফার্মের ক্যাম্পিং চলছিল রাজধানী কুয়ালালামপুর থেকে উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এ পাহাড়ি অঞ্চলটিতে। সেখানে ৯২ জন অবস্থান করছিল। তবে ক্যাম্পিং এ হঠাৎই পাহাড়ে ভূমিধসের ঘটনা ঘটলে সেখানে থাকা বেশির ভাগ মানুষই মাটির নিচে চাপা পড়ে। এদিকে ভূমিধসের ঘটনার পর ওই এলাকায় সতর্কতা জারির পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার কাছাকাছি না যাওয়ার পরামর্শ স্থানীয় কর্তৃপক্ষের।

আকস্মিক এ ভূমিধসের ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। এ ছাড়া হতাহতদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এ সময় বেশ কয়েকজন মন্ত্রী শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান আনোয়ার ইব্রাহীম।

ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান নুরাজাম খামিস জানিয়েছেন, ঘটনাস্থলের পাশে পাহাড়ের প্রায় ১০০ ফুট উঁচু থেকে মাটি ধসে ওই ক্যাম্পসাইটের ওপর পড়ে এবং প্রায় এক একর জায়গাজুড়ে ছড়িয়ে পড়ে। উদ্ধার তৎপরতা এখনো চলমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মালয়েশিয়ায় ভূমিধসে মৃত্যু বেড়ে ২১

আপডেট টাইম : ০৯:০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২