শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারী নিহত মধ্যপ্রাচ্যে সবার স্বার্থেই স্থিতিশীলতা জরুরি: ফরাসি প্রেসিডেন্ট রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাজা চার্লস মুন্সীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার প্রদান রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩১ কালিয়াকৈরে স্বামী স্ত্রীর প্রতারণার ফাঁদে পড়ে দিশেহারা অনেক ব্যবসায়ী, প্রাণনাশের হুমকি ইরাকে সশস্ত্র গোষ্ঠীর নেতার তথ্য পেতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল

চাঁদপুরে ৫০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২০৮ বার পঠিত

চাঁদপুরের শাহরাস্তিতে ৫০ কেজি গাঁজাসহ শুভ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে শাহরাস্তি উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুভ পিরোজপুরের কাউখালী উপজেলার বাসুরী মোল্লা বাড়ির আলমগীর হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় বসায় পুলিশ। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে কারটি না থামিয়ে দ্রুতবেগে চলে যায়। পুলিশ পেছন থেকে ধাওয়া করে পৌরসভার কালিয়াপাড়া বাজার এলাকায় গাড়িটিকে থামাতে সক্ষম হয়। এ সময় গাড়িটিতে রাখা ৫০ কেজি গাঁজাসহ শুভকে গ্রেফতার করা হয়।

শাহরাস্তি মডেল থানা ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, এ ঘটনায় দুপুরে এসআই নাজমুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছেন। গ্রেফতারকৃত শুভর বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com