ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুড়িগ্রামে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ লাখের পর ফের সাড়ে ৬ লাখ টাকা ব্যয়, জবির ফুডকোর্ট নির্মাণে প্রশ্ন ১৩ লাখের পর ফের সাড়ে ৬ লাখ টাকা ব্যয়, জবির ফুডকোর্ট নির্মাণে প্রশ্ন গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার

উড়তে থাকা সিলেটের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়নরা

একদিনের বিরতি শেষে ফের শুরু হচ্ছে বিপিএলের মাঠের লড়াই। দিনের প্রথম ম্যাচে উড়তে থাকা সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই ম্যাচের দুটিতেই জেতা সিলেটের প্রত্যাশা, ছন্দ ধরে রাখলে কুমিল্লাকেও হারাতে পারবে তারা। অন্যদিকে, হার দিয়ে শুরু করলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী ভিক্টোরিয়ান্স। মিরপুরে বেলা দেড়টায় শুরু হবে ম্যাচটি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরের পরীক্ষাটা বেশ কঠিন। অভিজ্ঞতায় ভরপুর সিলেট, আসর শুরু করেছে টানা দুই জয়ে। তবে প্রতিপক্ষ যারাই হোক, ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা দলটির বিদেশি রিক্রুট দাউইদ মালানের।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটার দাউইদ মালান বলেন, ‘যে কোনো টুর্নামেন্টেই আপনার লক্ষ্য থাকবে শিরোপা জেতা। তবে প্রাথমিকভাবে, লক্ষ্যটা থাকে নকআউট পর্বে ওঠা। আপনি ১২টি ম্যাচে ৩ থেকে ৫টিতে হারতেই পারেন, তাই প্রথম ম্যাচ হারের পর দুশ্চিন্তার কিছু দেখছি না।’

বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ভিড়েও বিপিএলকে প্রাধান্য দিয়েছেন মালান। কারণটা স্পষ্ট। ক্যারিয়ারের শুরুর দিকে, বাংলাদেশি লিগেগুলোতেই নিজের জাত চিনিয়েছেন এই ইংলিশ হার্ডহিটার। সামনের দিনগুলোতেও তাই এই দেশে খেলার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।

দাউইদ মালান বলেন, ‘বিপিএলকে বেছে নিয়েছি কারণ এটা আমার ক্যারিয়ারের শুরুর দিকে খেলা একটি টুর্নামেন্ট। কেবল বিপিএল নয়, ঢাকা প্রিমিয়ার লিগও আমাকে আরও ভালো ক্রিকেটারে পরিণত করেছে। তাই যখনই এখানে খেলার সুযোগ আসবে, আমি তা লুফে নেব।’

এদিকে বিপিএলে বরাবরই হতাশার নাম সিলেটের ফ্র্যাঞ্চাইজি। তবে নবম আসরে চেহারা বদলেছে দলটির। মাশরাফী-মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে, পারফর্ম করছেন জাকির-রাজাদের মতো তরুণ তুর্কিরাও। আর তাতে ভর করে প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতেছে তারা। পারফরম্যান্সের সে মানদণ্ড ধরে রেখে তৃতীয় ম্যাচেও জয় তুলে নেয়ার প্রত্যাশা সিলেটের।

সিলেট স্ট্রাইকার্সের বোলিং কোচ নাজমুল হোসেন বলেন, ‘মিরপুরের উইকেটের সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি এখানকার পিচ কেমন আচরণ করে। আমি জানি কুমিল্লা আসলেই ভালো দল। তবে আমরা শেষ দুই ম্যাচে যেভাবে খেলেছি তাতে আমি আশা করি, আমরা কুমিল্লার বিপক্ষেও জিততে পারব।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক

উড়তে থাকা সিলেটের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়নরা

আপডেট টাইম : ০৯:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩