ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

‘গোপনে’ দ্বিতীয় বিয়ে, জানাজানি হওয়ায় আত্মহত্যা

২৫ বছরের সানোয়ার ওরফে কালু। স্ত্রী থাকার পরেও গোপনে দ্বিতীয় বিয়ে করেন তিনি। বিষয়টি জানাজানি হলে প্রথম স্ত্রীসহ পরিবারের সঙ্গে তার ঝামেলা হয়। এরই জেরে বিষপানে আত্মহত্যা করেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদায়। মৃত সানোয়ার ওরফে কালু দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউপির মদনা গ্রামের তহিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সানোয়ার গোপনে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে প্রথম স্ত্রীসহ তার পরিবারের সঙ্গে মনোমালিন্য হয়। এরই জেরে সানোয়ার বিষপানে আত্মহত্যা করেছেন।

পরিবারের সদস্যরা জানান, স্ত্রী থাকলেও আবার বিয়ে করার জন্য বাড়িতে চাপ দেয় সানোয়ার। এতে তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা আপত্তি জানায়। এ নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা হত। গতকাল সন্ধ্যার পর এ ব্যাপারে আবারো সানোয়ার তার বাবা-মায়ের সঙ্গে গন্ডগোল করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে মদনা গ্রামের একটি মাঠে গিয়ে বিষপান করেন সানোয়ার। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত পৌনে ১২টার দিকে মারা যান তিনি।

দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, বিষপানে যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী

‘গোপনে’ দ্বিতীয় বিয়ে, জানাজানি হওয়ায় আত্মহত্যা

আপডেট টাইম : ০৮:৪৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩