শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস

পেরুকে হারালো আর্জেন্টিনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে বাঁচামরার লড়াইয়ে পেরুকে ১-০ গোলের ব্যবধানে জিতেছে মেসি-ডি মারিয়াদের অনুসারীরা।

বুধবার রাতে এস্তাদিও অলিম্পিকোতে ‘এ’ গ্রুপে আর্জেন্টিনা শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল। প্রথমার্ধের ঠিক ৪ মিনিট আগে আলবিসেলেস্তে এগিয়ে নেন মিডফিল্ডার গিনো ইনফান্তিনো। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনার যুবারা।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পেরু। কিন্তু আর্জেন্টিনার যুবাদের সঙ্গে সমানে সমান লড়াই করেও গোল আদায় করতে পারেনি তারা।

ফলে আর্জেন্টিনা ১-০ গোলের জয়ে ৩০তম অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে পরের রাউডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো।

‘গ্রুপ এ’তে আর্জেন্টিনা ৩টি ও পেরু নিজেদের কোটার ৪টি ম্যাচ খেলে ফেলেছে। যেখানে পেরু কোনো ম্যাচে জয়ের মুখ দেখেনি। অন্যদিকে আর্জেন্টিনা দুই ম্যাচ পরাজয়ের পর পেরুর বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে। ফলে তিন পয়েন্ট নিয়েও তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com