সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাংসের মসলা তৈরি করুন ঘরেই

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পঠিত

গরুর মাংস রান্নার আগেই মাংসের মসলা আগেই তৈরি করতে রাখতে পারেন। তাহলে রান্না করতে গিয়ে স্বাদ কম হওয়ার ঝুঁকি থাকবে না। জেনে নিন মাংসের মসলা তৈরির সহজ রেসিপি। এই রেসিপিতে আড়াই থেকে তিন কেজি পরিমাণ মাংস রান্না করা যাবে।

উপকরণ

শুকনা মরিচ- ২২টি
তেজপাতা- ৪টি (মাঝারি)
দারুচিনি- ১ টেবিল চামচ (ছোট টুকরা)
এলাচ- ১ চা চামচ
লবঙ্গ- আধা চা চামচ
কালো গোলমরিচ- ১ চা চামচ
আস্ত জিরা- দেড় টেবিল চামচ
আস্ত ধনিয়া- ২ টেবিল চামচ
মৌরি- ১ চা চামচ
জয়ত্রী- ১টি (ছোট)
জায়ফল- অর্ধেক
হলুদ গুঁড়া- দেড় টেবিল চামচ

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে শুকনা মরিচ টেলে নিতে হবে। এরপর সব মশলা গরম প্যানে টেলে নিন। ঘ্রাণ বের হলে নামিয়ে ফেলুন। ব্লেন্ডারে অথবা পাটায় পিষে নিন সব মশলা। মশলা তৈরি হয়ে গেলে হলুদ গুড়া মিশিয়ে দিন। মসলা রেডি হয়ে গেল। মাংস রান্না করার সময় এই মসলা ভালো করে কষিয়ে নেবেন ও স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। মসলা শুকনো বয়ামে ভরে রেখে দিলে দুই থেকে তিন মাস পর্যন্ত ভালো থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com