ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ব্রাইটনের কাছে হেরে বিদায় লিভারপুলের

সময়টা বড্ড খারাপ যাচ্ছে লিভারপুলের। লিগে টপ ফোর তো দূরে থাক, ইউরোপা লিগের স্পটের নেই তারা। আর এবার ইংল্যান্ডের সবচেয়ে পুরাতন লিগ টুর্নামেন্ট এফএ কাপ থেকেও বিদায় নিশ্চিত হলো তাদের। রোববার (২৯ জানুয়ারি) ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে লিভারপুল।

প্রিমিয়ার লিগে কিছুদিন আগেই ব্রাইটনের কাছে ৩-০ গোলে উড়ে গিয়েছিল লিভারপুল। ম্যাচ শেষে কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, সেই হারটা তাদের প্রাপ্য ছিল। তবে আবারও ওই একই প্রতিপক্ষের কাছে হেরে গেল গতবারের এফএ কাপ জয়ীরা।

তবে ম্যাচটা ভালোভাবেই শুরু করেছিল ক্লপের দল। ম্যাচের ৩০ মিনিটে তরুণ মিডফিল্ডার হার্ভি এলিয়টের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে ৯ মিনিট পর ব্রাইটন সেই গোল শোধ করে দেয়। ম্যাচের ৩৯ মিনিটে তারিক ল্যাম্পটির দূর থেকে মারা শটটি ডাঙ্কের পায়ে লেগে দিক পরিবর্তন করে তা বোকা বানায় লিভারপুল গোলকিপার আলিসন বেকারকে।

দ্বিতীয়ার্ধে আক্রমণে বেশ এগিয়ে ছিল ব্রাইটন। তবে লিভারপুল ডিফেন্ডার ও গোলরক্ষক আলিসনের কল্যাণে বারবার বেঁচে যাচ্ছিল তারা। তবে খেলার যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে ব্রাইটনকে ২–১ গোলের জয় এনে দেন মিতোমা।

এই হারে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিল লিভারপুল। এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন তারাই। গত মৌসুমে চেলসিকে হারিয়ে শিরোপা জিতেছিল ক্লপের দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ব্রাইটনের কাছে হেরে বিদায় লিভারপুলের

আপডেট টাইম : ০৮:৪২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩