ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশন উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু: অংশ নিলেন দুই শতাধিক ইয়েমেনে প্রাণঘাতী বিমান হা/মলা চালিয়েছে সৌদি বাহিনী : হুতি গণমাধ্যম সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাবদার হোসেন (সাদ্দাত), চাইলেন জনগণের সমর্থন ও দোয়া ময়মনসিংহ-গাজীপুরে ৪ সাংবাদিক হ/ত্যার বিচার দাবিতে আন্দোলন সমন্বয় কমিটি গঠন গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলা খাল পুনরুদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু কুড়িগ্রামে মা ইলিশ আহরণ বন্ধে অভিযান, অবৈধ জাল জব্দ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান রুহুল কবির রিজভীর

ধৈর্য্য হারিয়ে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ অস্বস্তি ও বিরক্তি প্রকাশ করেন সাংবাদিকদের উপর

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ:দিনভর আলোচনায় ছিলেন কলকাতার দুই নায়িকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। গতকাল মঙ্গলবার ২৫ জুন তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাদের উপস্থিতি ও সাজ পোশাক ছিলো সবার আগ্রহের বিষয়।

বিয়ের পর প্রথমবার সংসদে হাজির হন বিবাহিত নুসরাত ৷ এবারের লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে তিনি নির্বাচিত হয়েছেন ৷ গতকালই লোকসভার সদস্য হিসাবে তিনি শপথগ্রহণ করেছিলেন ৷ প্রথম দিন সংসদে নানান অভিজ্ঞতার মধ্যে দিয়েই গিয়েছে নববধূর ৷

শপথ গ্রহণের পরে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷

নুসরাতের সঙ্গে গতকাল সংসদে শপথগ্রহণ করেছেন আরও এক তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী।

তবে দুই বান্ধবী ভাইরাল হয়েছেন শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে। মঙ্গলবার সংসদ ভবনের সামনে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা কথা বলতে যান দুই নায়িকার দিকে। এসময় আলোকচিত্রীরা তাদের ছবি তুলতে হুড়োহুড়ি শুরু করেন। দুই নায়িকার গায়ে ধাক্কাও লাগে বেশ কয়েকবার।

ধৈর্য্য হারিয়ে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ অস্বস্তি ও বিরক্তি প্রকাশ করেন সাংবাদিকদের উপর। এসময় নুসরাত একহাতে বন্ধু মিমি চক্রবর্তীকে আগলে রেখে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের থেকে দূরে সরে যান।

তিনি বিরক্তি নিয়ে বলেন, ‘ব্যাপারটা বুঝুন, আপনারা এভাবে ধাক্কা মারতে পারেন না।’ পরে অবশ্য পরিবেশ শান্ত হলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে হাসিমুখে কথা বলেন ও ছবি তুলেন নুসরাত-মিমি। সাংবাদিকদের সঙ্গে দুই নায়িকার বাক্যালাপের ভিডিওটি ভাইরাল হয়েছে।

সম্প্রতি শিল্পপতি নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয়েছে নুসরতের বিদেশের মাটিতে ৷ বিয়ের পর লোকসভায় নতুন বউ বেশে নুসরতকে বেশ সুন্দর লাগছিল ৷ কেড়েছিলেন সকলের নজরও ৷

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশন উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ

ধৈর্য্য হারিয়ে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ অস্বস্তি ও বিরক্তি প্রকাশ করেন সাংবাদিকদের উপর

আপডেট টাইম : ০৫:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯