ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

স্ত্রীকে হত্যা করে মরদেহ ওয়্যারড্রপে রেখে থানায় স্বামী

২৭ বছরের সুমাইয়া আক্তার হাসি। ২০ জানুয়ারি মনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে হয় তার। তবে দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পরে একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা। কিন্তু এরই মধ্যে শুরু হয় পারিবারিক কলহ। ওই কলহের জেরে শুক্রবার ভোরে হাসিকে গলা টিপে হত্যা করে মরদেহ ওয়্যারড্রপের রেখে দেন স্বামী। এরপর থানায় নিজেই হাজির হয়ে স্ত্রীকে হত্যার কথা জানান মনোয়ার।

শুক্রবার ঘটনাটি ঘটেছে দিনাজপুর শহরের ঘাসিপাড়া এলাকায়। পরে ওইদিন রাতে ওই বাড়িতে গিয়ে ওয়্যারড্রপ থেকে সুমাইয়া আক্তার হাসির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ২০ জানুয়ারি দিনাজপুর শহরের ছোট গুড়গোলা এলাকার মৃত শেখ আব্দুল মজিদের ছেলে মো. মনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে হয় বীরগঞ্জ উপজেলার সুজালপুর কলেজপাড়া এলাকার আব্দুল খালেকের মেয়ে সুমাইয়া আক্তার হাসির। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর তারা দিনাজপুর শহরের ঘাসিপাড়া (জেল খানার পেছনে) একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেই বাড়িতেই শুক্রবার ভোরে স্ত্রী সুমাইয়া আক্তার হাসিকে গলা টিপে হত্যা করে মরদেহ ওয়্যারড্রপের ভেতর রেখে দেন।

একপর্য়ায়ে রাত ১০টা ১০ মিনিটে কোতোয়ালি থানায় নিজেই হাজির হয়ে স্ত্রীকে হত্যার কথা জানান মনোয়ার। পরে পুলিশ রাতেই ওই বাড়িতে গিয়ে ওয়্যারড্রপ থেকে সুমাইয়া আক্তার হাসির মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম জানান, শুক্রবার ভোর ৩টা-৪টার দিকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন মনোয়ার হোসেন। পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যা করেছেন বলেও স্বীকার কনে তিনি।

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার পেছনে আরো অন্য কোনো ঘটনা আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

স্ত্রীকে হত্যা করে মরদেহ ওয়্যারড্রপে রেখে থানায় স্বামী

আপডেট টাইম : ০৮:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩