ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে দলবদ্ধ ধর্ষণ

গাইবান্ধা সদর উপজেলায় বিস্কুটের লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী মশিউর খন্দকার ও এক কিশোর কিছুদিন ধরে ঐ শিশুটির আশপাশে ঘোরাফেরা করত। এরই একপর্যায়ে সোমবার বিকেলে শিশুটি বসতবাড়িতে খেলাধুলা করছিল। এসময় মশিউর শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন একটি ভুট্টাখেতে নিয়ে যায়।

সেখানে মশিউর খন্দকার, মনি মিয়া ও তার কিশোর ভাই শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির শব্দে স্থানীয়রা টের পান। পরে স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্বজনেরা শিশুটিকে ভর্তি করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে দলবদ্ধ ধর্ষণ

আপডেট টাইম : ০৮:০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩