ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জাতিকে উন্নতির শিখরে নিতে সাংস্কৃতিক চর্চা একান্ত প্রয়োজন: আরিফুর রহমান দোলন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে উন্নতবিশ্বের কাতারে পৌঁছাতে বাংলাদেশের সময় লাগবে না বলে জানিয়েছেন ফরিদপুর-১ আসনের জনপ্রিয় নেতা, দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন। তিনি বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেইসঙ্গে একটি জাতিকে উন্নতির শিখরে নিতে সাংস্কৃতিক চর্চা একান্ত প্রয়োজন। আমাদের শিক্ষার্থীদেরকে, তরুণ প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।’
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী গুনবহা প্রি-ক্যাডেট অ্যান্ড মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এসব বলেন ঢাকাটাইমস সম্পাদক।

আরিফুর রহমান দোলন বলেন, ‘বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে, দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তাই শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

দোলন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ উপহার দিতে হলে শেখ হাসিনাকে আবারও সুযোগ দিতে হবে রাষ্ট্র পরিচালনা করার।’

বিদ্যালয়ের সভাপতি মু্ক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক মো. আব্দুর রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, অনুষ্ঠানের উদ্বোধক জেলা কৃষক লীগ নেতা মনিরুজ্জামান মৃধা লিটন, জেলা পরিষদ সদস্য আহসান হাবিব (হাসান শিকদার), বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান কামরুল, গুনবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুস সামাদ খান, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শেখ শওকত হোসেন প্রমুখ।

এসময় বিশেষ অতিথি সৈয়দ নাঈম আলী, তবিবুর রহমান, গোপালপুর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ মো. আরিফুজ্জামান আরিফ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জাতিকে উন্নতির শিখরে নিতে সাংস্কৃতিক চর্চা একান্ত প্রয়োজন: আরিফুর রহমান দোলন

আপডেট টাইম : ১০:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩