ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা

যাত্রীবাহী বাসে প্রসবব্যথা: উল্টো পথে ঘুরিয়ে চালকের মহানুভবতা

কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রামের পটিয়া পথে চলছিল একটি বাস। পথে প্রসবব্যথা ওঠে এক অন্তঃসত্ত্বার। এমন সময় মহানুভবতার পরিচয় দিলেন চালক। তিনি বাসটি ঘুরিয়ে সোজা চালালেন স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে। কমপ্লেক্সের মাঠে বাসটি থামতেই যাত্রীরা দ্রুত নেমে পড়লেন। তাৎক্ষণিক প্রয়োজনীয় সব সরঞ্জাম নিয়ে চিকিৎসক ও নার্সরা ওঠেন বাসে। খানিক পরেই বাসেই জন্ম নিলেন ফুটফুটে এক কন্যাশিশু।

রোববার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

বাসে সন্তান প্রসব করা ঐ নারীর নাম ইয়াছমিন আক্তার (২৫)। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আবদুস শুক্কুরের স্ত্রী।

বাসটিতে ২৫-৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। যাত্রীদের বরাত দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া সারিন বলেন, প্রসবব্যথা যখন শুরু হয়, তখন বাসটি পটিয়ার ইন্দ্রোপুল বাইপাস এলাকায় ছিল। যাত্রীদের অনুরোধে চালক বাসটি উল্টো পথে ঘুরিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। স্বভাবিক প্রসবের পর মা ও শিশুটিকে বাস থেকে নামিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের লেভার রুমে নিয়ে যাওয়া হয়। মা ও শিশু দুজনই সুস্থ আছেন বলে জানান তিনি।

ইয়াছমিন আক্তার গণমাধ্যমকে বলেন, প্রসবের নির্ধারিত সময় তিনি জানতেন না। ছয় দিন ধরে তার শরীর খারাপ লাগছিল। রোববার সকালে খারাপ লাগা বাড়তে থাকে। বেলা ১১টার দিকে প্রথমে তাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। চিকিৎসকেরা তাকে কক্সবাজার হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। স্বামীসহ স্বজনেরা তাকে চকরিয়া থেকে বাসে করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। বিকেলে বাসেই তার প্রসবব্যথা শুরু হয়। ঘরে ইয়াছমিনের তিনটি মেয়ে আছে। এটি তার চতুর্থ সন্তান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’

যাত্রীবাহী বাসে প্রসবব্যথা: উল্টো পথে ঘুরিয়ে চালকের মহানুভবতা

আপডেট টাইম : ০৮:৪৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩