ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পবিত্র রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

মধ্যপ্রাচ্যর দেশ সৌদি আরবে প্রায় ১৪ বছর পর কার্যকর হলো মৃত্যুদণ্ড। রমজানে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা খুবই বিরল। সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যানস রাটইস (ইএসওএইচআর) নামের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, ২০০৯ সালের পর ১৪ বছর পর প্রথমবারের মতো সৌদিতে পবিত্র রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ মার্চ মদিনা শহরে মৃত্যুদণ্ডটি কার্যকর করা হয়— এদিন পবিত্র রমজান মাসের পঞ্চম দিন ছিল।

যে ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তিনি সৌদি আরবেরই নাগরিক। তিনি হত্যা মামলার আসামী। এই ব্যক্তি অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এরপর গুমের উদ্দেশ্যে সেই লাশে আগুন ধরিয়ে দেন।

মানবাধিকার সংস্থা ইএসওএইচআর এক ‍বিবৃতিতে জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত সৌদিতে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২২ সালে দেশটিতে ১৪৭ জনের দণ্ড কার্যকর করা হয়েছিল। যা গত বছর থেকে ৬৯ জন বেশি ছিল। গত বছর থেকে মাদক সংক্রান্ত বিষয়ে মৃতুদণ্ড প্রাপ্ত ব্যক্তিদের দণ্ড কার্যকর আবারো শুরু হয়। যা প্রায় ৩ বছর ধরে বন্ধ ছিল।

এদিকে বাদশাহ সালমান ২০১৫ সালে সিংহাসনে আরোহণের পর ১ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদিতে মূলত শিরচ্ছেদের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।

সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছিলেন, তারা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি থেকে সরে যাচ্ছেন। যেসব ব্যক্তি ‘একাধিক মানুষের জীবন ঝুঁকিতে ফেলেন’ শুধুমাত্র তাদেরই দণ্ড কার্যকর করা হয় বলে দাবি করেছিলেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পবিত্র রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

আপডেট টাইম : ১০:২৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩