মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ফ্যানের সঙ্গে বিশেষ কায়দায় বরফ রাখলে ঠান্ডা থাকবে ঘর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

গরমের তীব্রতা এখনো কমেনি। যাদের ঘরে এসি নেই, তারাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কারণ ফ্যান ছেড়েও মুক্তি মিলছে না। উলটো অনেকেই মনে করেন, ফ্যানের কাছে বরফ রাখলেই ঘর ঠান্ডা হবে। এই ধারণা কি আদৌ ঠিক?

হ্যাঁ, বরফ দিয়ে ঘর ঠান্ডা করা যায়। তবে কাজটি করতে হবে বিশেষ কায়দা মেনে। একটি বিশেষ কায়দায় বরফ রাখলে ঘর অনেকটাই ঠান্ডা হবে। কী সেই পদ্ধতি? চলুন জেনে নেয়া যাক-

এই পদ্ধতির জন্য লাগবে দুটো বোতল। বোতলের গায়ে ছোট ছোট ফুটো করে নিন। ফুটোর সংখ্যা বেশি হলে ক্ষতি নেই। বোতলের মাঝখান থেকে নীচ পর্যন্ত ফুটো করুন।
এভাবে দুটো বোতল ফুটো করে তার নিচের দিকটা কেটে নিন অর্ধেক। কাটার পর যেন সেখান দিয়ে বরফ ঢোকানো যায়। এই অবস্থায় স্ট্যান্ড ফ্যানের পিছনে বাঁধতে হবে বোতলগুলো।
সরু তার পেঁচিয়ে ফ্যানের স্ট্যান্ডের দুপাশে উলটো করে বেঁধে দিন দুটো বোতল। নীচের বড় কাটা অংশ দিয়ে বরফ ঢালুন। এবারে চালিয়ে দিন ফ্যান।
বোতলের ছিপি খোলা রাখতে পারেন‌। এতে বরফ গলে জল পড়বে‌। সেই জল ধরে রাখতে নিচের পাত্র রাখুন। এভাবে কিছুক্ষণ ফ্যান চললেই ঠান্ডা হবে ঘর।
এবার থেকে এই নিয়মে বরফ কাজে লাগান। দেখবেন অল্প সময়েই ঘরের তাপমাত্রা কমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com