ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

নিলামে ১০ হাজার ৬০০ টাকায় ১টি আম বিক্রি

এক কেজি আমের দাম আড়াই লাখ টাকা। ওজন করে একটি আম বিক্রি হয়েছে ১০ হাজার ৬০০ টাকায়। ভারতে পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর পৌরসভায় এ ঘটনা ঘটেছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ইলামবাজারের বাসিন্দা শেখ নিজামুদ্দিন ওরফে সোনা তিন বছর আগে বিদেশ থেকে কিনে এনেছিলেন উন্নত জাতের আমগাছ। গাছটি লাগিয়েছিলেন মসজিদের পাশে। সম্প্রতি তিনি ক্যানসারে মারা গেছেন। গাছটিতে প্রথমবারের মতো আটটি আম ধরেছে।

আমগুলোর নাম মিয়াজাকি বা সূর্যডিম। জাপানি প্রজাতির এই আম পৃথিবীর সবচেয়ে দামি আমের মধ্যে অন্যতম।

বীরভূমের দুবরাজপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি মসজিদসংলগ্ন জমিতে রয়েছে মিয়াজাকি আমগাছ। আম দেখে মসজিদ কমিটি বুঝতে পারেন দামি প্রজাতির আমগাছ। পরে তারা নিলাম ডাকার সিদ্ধান্ত নেন।

শুক্রবার নিলামে আড়াই লাখ টাকা কেজি দরে ১০ হাজার ৬০০ টাকা দিয়ে একটি আম কেনেন মির্জা ইজাজ বেগ ওরফে পপিন নামে এক ব্যক্তি।

মসজিদ কমিটি জানায়, আম ধরার পর এ বিষয়ে তারা খোঁজ শুরু করে। পরে জানতে পারেন, এটি মিয়াজাকি আমগাছ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

নিলামে ১০ হাজার ৬০০ টাকায় ১টি আম বিক্রি

আপডেট টাইম : ০৮:৫৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩