ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

ঝালকাঠিতে কোরবানির জন্য প্রস্তুত ১৯ হাজার পশু

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঝালকাঠিতে এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় ১৯ হাজার পশু। এসব পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, খড়, ভুষি, ডালের গুঁড়া, ভাত, ভাতের মাড় ও খৈল খাইয়ে মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা।

জেলা প্রাণিসম্পদ অধিদফতর জানায়, ঝালকাঠি জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে আঠারো হাজার ১২১টি। আর প্রস্তুত রয়েছে আঠারো হাজার ৮৬২টি। এসব পশুর মধ্যে ষাড় ৮ হাজার ১১১টি, বলদ তিন হাজার ২৩১টি, গাভি দুই হাজার ১৮৮টি, মহিষ ৩৭টি, ছাগল পাঁচ হাজার ২৯৬ টি ও ১৭টি ভেড়া কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।

কৃষক ও খামারিরা জানান, কেউ বাড়ির গোয়ালে আবার কেউ পারিবারিক খামারে এসব পশু মোটাতাজা করছেন। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এসব পশু বিক্রি করে বাড়তি আয়ের আশা করছেন তারা।

সদর উপজেলার দারাখান গ্রামের ওয়ালিউর রহমান জানান, তার পারিবারিক খামারে দেশি-বিদেশি মিলে ১০টি ষাঁড় মোটাতাজা করা হচ্ছে। এ খামারে ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা দামের পশু রয়েছে।

সদর উপজেলার ডুমুরিয়া এলাকার কঙ্কন ব্যাপারী জানান, ১২টি গরু নিয়ে পারিবারিক খামার গড়ে তুলেছেন তিনি। এর মধ্যে চারটি দুগ্ধ উৎপাদনকারী গাভি এবং কোরবানিতে বিক্রির জন্য পাঁচটি বলদ রয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মো. ছাহেব আলী জানান, এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মোতাবেক আমরা জেলার বিভিন্ন ব্যাংকের সঙ্গে কথা বলেছি। প্রতিটি হাটে ব্যাংকের লোক থাকবে। গবাদি পশু ক্রেতা এবং বিক্রেতারা যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট এবং কিউআর কোড ব্যবহার করে ই-ব্যাংকিং লেনদেন সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আরো বলেন, জেলায় প্রায় ১৯ হাজার পশু ক্রয়-বিক্রয় হবে। জেলার প্রতিটি উপজেলার খামার পরির্দশন করে প্রয়োজনীয় পরামর্শসহ ওষুধ দিচ্ছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে কোরবানির জন্য প্রস্তুত ১৯ হাজার পশু

আপডেট টাইম : ১২:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩