ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

৫০০ টাকা না পেয়ে বন্ধুকে খুন, গ্রেফতার যুবক

ভারতের দিল্লিতে মাদক কেনার জন্য ৫০০ টাকা না পেয়ে বন্ধুকে খুন করেছেন এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার মাদক কেনার জন্য বন্ধুর কাছ থেকে ৫০০ টাকা চেয়েছিলেন আব্দুল মাসাদ। তবে টাকা দিতে না চাইলে ফায়জানকে ছুরিকাঘাতে হত্যা করে ওই যুবক। পরে রক্তাক্ত অবস্থায় ফায়জানকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর দিল্লির ওয়াজিরাবাদ এলাকার বাসিন্দা ফায়জানকে খুনের অভিযোগ উঠেছে তার বন্ধু আব্দুল মাসাদের বিরুদ্ধে। এমনটি অভিযোগ করেছেন নিহতের ভাই ফাজিল।

জানা গেছে, হত্যার খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা সংগ্রাম বিহারের ৫ নম্বর লেনে আব্দুলের বাড়িতে পৌঁছায় পুলিশ। এ সময় ফায়জানের বুকে ধারালো অস্ত্রের ক্ষত ছিল। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। হামলার প্রত্যক্ষদর্শী ফাজিলের বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের এক কর্তা বলেন, ‘খুনে অভিযুক্ত আব্দুল মাসাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

৫০০ টাকা না পেয়ে বন্ধুকে খুন, গ্রেফতার যুবক

আপডেট টাইম : ০৭:৫৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩